আর মাত্র তিনদিন পরই ঈদুল আজহা। রাজধানীসহ দেশের সব হাটে এখন বিপুলসংখ্যক গরুর সমাগম। এরই মধ্যে দেশের বিভিন্ন হাটে বাহারি নামের গরু ক্রেতাদের নজর কেড়েছে। গরুগুলো দেখতে যেমন লম্বা, দামও তেমন চওড়া।

ঝুমুর
মাগুরার মহম্মদপুর উপজেলার দ্বাতিয়াদহ গ্রামের কৃষক আমিন মোল্যা কোরবানির ঈদে বিক্রির জন্য ‘ঝুমুরকে’ পালন করেছেন। ঝুমুরের ওজন ২৬ মণ। ঝুমুর ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে।

অন্তর বাবু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দরিবহর গ্রামের রায়হান মিয়ার অতি যত্নে পালিত ষাঁড়ের নাম ‘অন্তর বাবু’। প্রায় ২৮ মণ ওজনের অন্তর বাবু লম্বায় ৯ ফুট ১ ইঞ্চি ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

মানিক-রতন
টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী গাজুটিয়া-সিঙ্গুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.হামিদ আলীর খামারে পালিত মানিক-রতনের ওজন ৩৬ ও ৩৫ মণ।

রাজা
নওগাঁর ধামইরহাটে ২৫ মণ ওজনের ‘রাজাকে’ কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাজার উচ্চতা প্রায় পাঁচ ফিট তিন ইঞ্চি এবং লম্বায় প্রায় আট ফিট।

রাজাবাবু
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের খামারি আব্দুল মাজেদের ২৫ মন ওজনের ‘রাজাবাবু’ সবার নজর কেড়েছে।
ইত্তেফাক/ইউবি
