গত ১৫ জুলাই মগবাজারের আদদীন হাসপাতালের মসজিদে জোহর নামাজের পর নিখোঁজ হন মো: শাহ আলম সরকার (৬০) নামের এক ব্যক্তি। তার বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলার রাড়ীকান্দি গ্রামে।
এরআগে, ঐ দিন সকালে তিনি তার মেয়ে, জামাই ও স্ত্রীসহ হাসপাতালটিতে আসেন। পরে তাকে খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন ১৬ জুলাই রমনা মডেল থানায় জিডি করা হয়। যার নম্বর ৬৮৯।

টুপি পরিহিত শাহ আলম সরকার
তাকে পাওয়া গেলে নিন্মোক্ত ব্যক্তির মোবাইল নম্বরের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মো: ছালেহ উদ্দিন
ফোন: ০১৫৫৪ ৩২২৬৭৭
ইত্তেফাক/এসআই
