প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দেয় আয়ারল্যান্ড। সিরিজ হারের চোখ রাঙানি নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছিল প্রোটিয়ারা। তিন সেঞ্চুরির ম্যাচে ৭০ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ শেষ হলো ১-১ এ। এরপর দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে ইতিহাস গড়েছেন আইরিশ ব্যাটসম্যান সিমি সিং। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের ৫০ বছরের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। ৯১ বলে ১৪টি চারে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার সেঞ্চুরির পরও ৪৭.১ ওভারে ২৭৬ রানে অলআউট হয় আইরিশরা।
এর আগে মালান ও ডি ককের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৪৬ রানের বিশাল স্কোর গড়েছিল দক্ষিণ আফ্রিকা। মালান ১৬৯ বলে অপরাজিত ১৭৭ রান (১৬ চার, ৬ ছয়) করেন। ডি কক ১২০, ডাসেন ৩০ রান করেন। মালান ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পান।
ইত্তেফাক/এমআর
