দীর্ঘদিন পর বল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ২০০তম ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত ২ উইকেট তুলে নিয়েছেন তিনি।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। ওপেনার চাকাভার ফিফটিতে সুবিধাজনক অবস্থানে আছে তারা।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্বোধনী জুটিতে ৩৬ রান পায় তারা। ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ওপেনার মারুমানিকে ফেরান ব্যক্তিগত ৮ রানে।

২য় উইকেটে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসা চাকাভার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এ জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর বল হাতে নিয়ে জিম্বাবুইয়ান অধিনায়ককে ফেরান তিনি।
৩য় উইকেট জুটিতে ৭১ রান পায় স্বাগতিকরা। এবারও ব্রেক থ্রু এনে দেন রিয়াদ। মেয়ার্সকে তিনি ফেরান ৩৪ রানে।
#3rdODI | WICKET! Dion Myers (34) b Mahmudullah
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 20, 2021
???????? now 149-3 after 29.2 overs#ZIMvBAN | #IspahaniODISeries | #VisitZimbabwe | #BowlOutCovid19
আগের ম্যাচে ফিফটি হাঁকানো মাধভেরেকে ফেরান মুস্তাফিজ।
এ ম্যাচে জিতলে সুপার লিগের এই সিরিজে পূর্ণ ৩০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সঙ্গে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার স্বাদও পাবে টাইগাররা।
ইত্তেফাক/এএএন
