সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা 

আপডেট : ২১ জুলাই ২০২১, ১০:৩৪

যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় স্বাস্থ্যবিধি মেনে আজ সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

মহান আল্লাহর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপন করছেন। প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখ এ ঈদ পালিত হয়।  

যদিও করোনা মহামারির কারণে গত বছরের মতো এবার স্বাস্থ্যবিধি মেনে পালন করতে হচ্ছে। ঈদগাহে ব্যাপক জনসমাগম করে ঈদের নামাজ না পড়ার আহ্বান জানিয়েছে সরকার। ঈদের নামাজের পরই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কুরবানি করতে হয়। 

No description available.

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ ও খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। 

No description available.

জয়পুরহাট: জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টায় প্রথম  এবং  ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এখানে  জেলার বিশিষ্ট জনেরা নামাজ আদায় করেন। জয়পুরহাট চিনিকল জামে মসজিদে সকাল ৭টা ও ৮ টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার পাঁচ উপজেলায় মোট ২৩৩টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  


ইত্তেফাক/ইউবি