মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে টুইট বার্তা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে এ বার্তা দেন তিনি। মোদি লিখেছেন, ঈদ মোবারক! ঈদুল আজহার শুভেচ্ছা। এই দিন যেন বৃহত্তর কল্যাণের জন্য সম্মিলিত সহানুভূতি ও সম্প্রীতির চেতনাকে জাগ্রত করে এবং এগিয়ে নিয়ে যায়।
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) July 21, 2021
Best wishes on Eid-ul-Adha. May this day further the spirit of collective empathy, harmony and inclusivity in the service of greater good.
পৃথক এক টুইটে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, সব নাগরিককে ঈদ মোবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কোভিড-১৯ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি। সবার মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।
Eid Mubarak to all fellow citizens. Eid-uz-Zuha is a festival to express regard for the spirit of love and sacrifice, and to work together for unity and fraternity in an inclusive society. Let us resolve to follow COVID-19 guidelines and work for happiness of all.
— President of India (@rashtrapatibhvn) July 21, 2021
ইত্তেফাক/এসএ
