করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

আপডেট : ২১ জুলাই ২০২১, ১৫:৫৯

ঈদুল আজহার দিনে মাদারীপুরের শিবচরে মুসল্লিদের মাস্ক পরা বাধ্যতামূলকসহ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে  সুরক্ষার জন্য ঈদুল আজহার দিনে সচেতনতামূলক আলোচনা করে যাচ্ছি। এছাড়া মুসল্লিদের মাস্ক পড়া বাধ্যতামূলক করার চেষ্টা করেছি। 

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, আমরা বর্তমানে মসজিদভিত্তিক প্রচারণার কাজ শুরু করেছি।  পর্যায়ক্রমে আমরা মন্দির, গির্জা, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট-বাজার পর্যন্ত  প্রচারণা শুরু করবো।

ইত্তেফাক/এএমএম