জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে খুব দারুণ কিছু করতে না পারলেও ওডিআই ব্যাটিং র্যাংকিংয়ে এগিয়েছেন মোহাম্মদ মিঠুন। তিন ম্যাচে তিনি রান করেছেন যথাক্রমে ১৯, ২ ও ৩০। এতেই আইসিসি র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে তার।
বুধবার (২১ জুলাই) বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ ওডিআই ব্যাটিং র্যাংকিংয়ে মোহাম্মদ মিঠুনের বর্তমান অবস্থান ৯১তম স্থানে।
এ তালিকায় বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে আছেন মুশফিকুর রহিম। তার অবস্থান ১৪তম। এরপরেই ২৩তম স্থানে তামিম ইকবাল, ২৮তম স্থানে সাকিব আল হাসান, ৪১তম মাহমুদুল্লাহ রিয়াদ, ৪৫তম লিটন দাস ও ৫৬তম স্থানে সৌম্য সরকার।
ইত্তেফাক/টিএ
