বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি...)। বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২।
বিপ্লব বর্তমানে দলের সঙ্গে জিম্বাবুয়েতে আছেন। তবে বাবার মৃত্যুতে দেশের ফিরছেন তিনি। দ্রুতই ঢাকার ফ্লাইট ধরবেন এই লেগস্পিনার।
বিপ্লবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২১ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব বাংলাদেশের পক্ষে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৭ দশমিক ৬০ গড়ে উইকেট পেয়েছেন ১০ টি।
ইত্তেফাক/এএএন
