রংপুরের বদরগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০২:৫৬

রংপুরের বদরগঞ্জে বাঁশঝাড় থেকে আয়মনা বেগম (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ শজনে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। গতকাল শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আগে আয়মনা বেগম একই এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। মুখ দিয়ে তার রক্ত ঝরছিল বলে জানায় স্থানীয়রা।

জেলার বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আয়মনার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। এটি হত্যা না আত্মহত্যা তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর