শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য করোনার মধ্যে বিভিন্ন ধরনের সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই মহামারির মধ্যেও অনেক ভালো আছে।

রবিবার (২৫ জুলাই) শরীয়তপুরের জাজিরায় দলীয় এক সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই সব সংকটে মানুষের পাশে থাকে। একারণেই তিনি মাদার অব হিউমিনিটি। তিনি সততায় সেরা, মেধায় সেরা, যোগ্যতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

এসময় শরীয়তপুর ও জাজিরার আওয়ামী লীগের দলীয় এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এইদিন ইকবাল হোসেন অপু শরীয়তপুরের পালং এবং জাজিরায় বিভিন্ন স্থানে ১ হাজার রিকশা, অটোরিকশা, ভ্যান চালক ও পথচারীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
ইত্তেফাক/এমএএম
