টোকিও অলিম্পিক গেমসে হকিতে স্পেন আর্জেন্টিনার খেলা চলছিল। খেলার উত্তেজনা ছড়িয়ে পড়ল খেলোয়াড়দের মেজাজে। মেজাজ হারালেন আর্জেন্টিনার হকি খেলোয়াড়। স্প্যানিশ খেলোয়াড়ের মাথায় স্টিক দিয়ে আঘাত করলেন। উত্তেজনা ছড়িয়ে পড়ল মাঠে। উত্তপ্ত পরিস্থিতি। দুই দলের খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি। টোকিও অলিম্পিক চলাকালীন এটা কী হলো—সবাই অবাক।
One of Argentina's hockey players gave the opposition a bit more stick than he might have expected... ????????#Tokyo2020 #bbcolympics
— BBC Sport (@BBCSport) July 24, 2021
শনিবারের ঘটনা। আর্জেন্টিনার ৩৬ বছর বয়সী লুকাস রসি হাতে থাকা স্টিক দিয়ে স্পেনের ডেবিড অ্যালেগ্রি মাথায় আঘাত করলেন। স্প্যানিশ খেলোয়াড় অ্যালেগ্রি ব্যথা পেয়ে সেবা নিচ্ছিলেন। আর আর্জেন্টিনার লুকাস মনে করেছিলেন সময় নষ্ট করার জন্য ব্যথার ভান করে সেবা নিতে গিয়েছেন। তাই তিনি হাতের হকিস্টিক দিয়ে স্পেনের এই খেলোয়াড়ের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে অ্যালেগ্রি চিৎকার করে ওঠেন।
উত্তপ্ত পরিস্থিতিতে স্প্যানিশ আরেক খেলোয়াড় এসে রসির গলা চেপে ধরেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়াররা দৌড়ে আসেন। পরিস্থিতি সামাল দেন। শেষ পর্যন্ত এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ইত্তেফাক/এমআর
