আসন্ন আইসিসি বিশ্বকাপে দুটি দলকে হট ফেভারিট মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি শেন ওয়ার্ন। যার একটি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ভারত এবং অপরটি আয়োজক দেশ ইংল্যান্ড।
সদ্য সমাপ্ত ২০১৮ সালে ৯টি সিরিজ জিতেছে ভারত। ২০১৯ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজও জিতে নিয়েছে দলটি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের পর একমাত্র ২০১৮ সালে ইংল্যান্ডে একদিনের সিরিজে হেরেছ ভারত।
এ অবস্থায় বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে নিয়ে আসন্ন বিশ্বকাপে আশাবাদী বিশেষজ্ঞরাও। অসি কিংবদন্তি শেন ওয়ার্নও ব্যতিক্রমী নন। তাই বিশ্বকাপে ভারত এবং আয়োজক দেশ ইংল্যান্ডকে ‘হট ফেভারিট’ বলছেন ওয়ার্ন। তবে ২০১৯ সালে বিশ্বকাপ জিততে পারে অস্ট্রেলিয়াও। সেকথাও তিনি বলেছেন।
আরও পড়ুন: কোরআন’কে ‘বিষাক্ত’ বলা ডাচ এমপির ইসলাম গ্রহণ নিয়ে হইচই
ওয়ার্ন লিখেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি অস্ট্রেলিয়া আবারও বিশ্বকাপ জিততে পারে। ইংল্যান্ডের পরিবেশে উপযোগী ক্রিকেটার এবং ম্যাচ উইনার রয়েছে। যদি নির্বাচকরা তাদের কাজটা সঠিকভাবে করেন তাহলেই অসিরা শতভাগ জিতবে বিশ্বকাপ।’
ইত্তেফাক/কেআই
