শিবচরের নবনির্বাচিত ১৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:৪৬

মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জুলাই) বিকালে মাদারীপুর জেলা প্রশাসকের মিলনায়তনে ১৩ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সানজিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

চলতি বছরের ২১ জুন মাদারীপুরের শিবচর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/জেডএইচডি