রংপুরে করোনা রোগীর চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার ও হাইফ্লো ন্যাজাল কেনুলা প্রদান

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:২৫

রংপুর স্বাস্থ্য বিভাগের কাছে চারটি হাইফ্লো ন্যাজাল কেনুলা যন্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি প্রদান করেছে চিকলি ওয়াটার পার্ক। এ হাইফ্লো ন্যাজাল কেনুলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে সরবরাহ করা হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, সিটি কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, হারাধন রায় হারাসহ রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক।

 

No description available.
এদিকে রংপুরে করোনা মহামারি মোকাবিলায়  জরুরি চিকিৎসা সেবা স্বাভাবিক রাখার লক্ষে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে  ১০টি অক্সিজেন সিলিন্ডার, দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে।
রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মোতাহারুল ইসলাম, উপপরিচালক (স্বাস্থ্য)  ডা. আবু মো. জাকিরুল ইসলাম ও রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ভ কুমার রায়ের কাছে এ গুলো হস্তান্তর করেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি, বিসিআইয়ের সাবেক সভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ পরিচালনা পর্ষদের কর্মকর্তারা। এছাড়া রংপুর চেম্বারের পক্ষ থেকে ৫০টি বালিশ ও ৫০টি বেড শিট প্রদান করা হয়।

 

 

ইত্তেফাক/ইউবি