ভাতিজার রামদার আঘাতে প্রাণ গেলো চাচার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১১:২০

কুষ্টিয়ার দৌলতপুরে ভাতিজার রামদার আঘাতে রিয়াজ খাঁ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে স্বপন খাঁ (৩৮) গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার ফিলিপনগর ইউপির সিরাজনগর এলাকার খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আসন্ন ১০ মুহররম পবিত্র আশুরা উপলক্ষে কর্মসূচি পালনের নেতৃত্ব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলযোগ সৃষ্টি হয়। এসময় ভাতিজা দিরাজ খাঁর রামদার কোপে চাচা রিয়াজ খাঁ ঘটনাস্থলেই মারা যান। দিরাজের রামদার আঘাতে নিহতের ছেলে স্বপন খাঁও (৩৮) গুরুত্বর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

কুষ্টিয়ায় দুইদিনে ১৭ করোনা রোগীর মৃত্যু 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। তবে, কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

ইত্তেফাক/এমআর