পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞার ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন হয়ে পড়া কাউখালীর সন্ধ্যা নদীর সোনাকুর খেয়াঘাটের ইঞ্জিন চালিত ট্রলার চালক, উপজেলার নরসুন্দর (নাপিত) এবং নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আলু, ডাল বিতরণ করেছে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে কাউখালী ফেরিঘাটে দুই শতাধিক অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য ইন্দ্রজিৎ কুণ্ডু প্রমুখ।
ইত্তেফাক/এমএএম
