ওমান উপকূলে জাহাজে হামলায় দায়ী ইরান: ইসরায়েল

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১১:১৯

ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজ ওমান উপকূলে থাকা অবস্থায় হামলার কবলে পড়েছে। ঘটনায় দুই নাবিক প্রাণ হারিয়েছেন। একজন ব্রিটিশ অন্যজন রোমানিয়ার নাগরিক। ভয়াবহ এই হামলার সঙ্গে ইরানের সম্পৃকক্তা রয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

গত বৃহস্পতিবার হামলার শিকার হয় ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত ওই জাহাজটি। হামলার পর জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জোডিয়াক ম্যারিটাইম জানিয়েছে, দুই কর্মীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে আর কেউ আহত হয়নি বলেও তারা জানানো হয়েছে।

জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ‘ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিল, এটি দার এস সালাম থেকে ফুজাইরাহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।’

Israel blames Iran for deadly attack on oil tanker off Oman

তারা আরও জানায়, জাহাজটিকে এখন এর কর্মীরা পরিচালনা করছেন এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তায় সেটি নিরাপদ স্থানের দিকে যাচ্ছে। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ওই ঘটনার ব্যাপারে তারা তদন্ত করতে শুরু করেছে। যৌথবাহিনী জাহাজটিকে সহায়তা করছে বলেও তারা জানিয়েছে।

হামলার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে ডাকাতির ঘটনা বলা হলেও ইসরায়েল সন্দেহ করছে ইরানকে। ইয়ার লাপিদ এক বিবৃতিতে বলছেন, তেলবাহী জাহাজটিতে হামলার কারণে ২ নাবিক প্রাণ হারিয়েছেন। এতে ইরানের সন্ত্রাসবাদকে দায়ী করছেন তিনি।

তিনি আরও বলেন, ‘শুধু ইসরায়েলের জন্যই সমস্যা নয় ইরান, তাদের কর্মকাণ্ডে নিয়ে বিশ্বকে অবশ্যই চুপ থাকা উচিত নয়’।

ইরানের বিরুদ্ধে অভিযোগ আসলেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা।

ইত্তেফাক/টিআর