প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তিগত অর্থায়নে করোনা পরিস্থিতিতে গরিব-দুঃখী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা।
তিনি আজ শনিবার রাজধানীর মতিঝিল, গুলিস্তান,বঙ্গবন্ধু এভিনিউ, খিলগাঁও, ধানমন্ডি, মিরপুর, কাফরুল, তেজগাঁও কাওরানবাজার, বেগুনবাড়িসহ বিভিন্ন এলাকায় এক হাজার কর্মহীনের মধ্যে চাল, ডাল, আলু, তেল, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তানিয়া হক শোভা বলেন, বর্তমান সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিনামূল্যে সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করে বিশ্বে চমক সৃষ্টি করেছেন।
ইত্তেফাক/ইউবি
