নেত্রকোনার খালিয়াজুরীর দুটি গ্রামের দুই শিশু হাওরের উন্মুক্ত জলাশয়ে ডুবে মারা গেছে। রবিবার (১ আগস্ট) দুপুরে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রেয়সী সরকার (২) বাড়ীর পাশে হাওরের উন্মুক্ত জলাশয়ে পরে গিয়ে মারা যায়।
অপরদিকে প্রায় একই সময়ে একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) বাড়ীর সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়।
এ দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, মৃত্যু দুটির বিষয়ে থানায় পৃথক ভাবে অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এসআই
