পিয়াসার পর ইয়াবাসহ আরেক মডেল মৌ আক্তার আটক

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:৩৭

ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১ আগস্ট) রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ। 

তিনি জানান, পিয়াসা ও মৌ আক্তার বিভিন্ন সময় উচ্চবিত্ত পরিবারের সন্তানদের আমন্ত্রণ জানিয়ে পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করা হতো। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিধারা ও মোহাম্মপুরের বাসা থেকে মদকদ্রব্য পাওয়া গেছে। তাদেরকে আটক করা হয়েছে; আগামীকাল গুলশান ও মোহাম্মদপুর থানায় পৃথক মামলা দায়ের করা হবে। ব্ল্যাক মেইলের বিষয়গুলোর সত্যতা যাচাই বাছাই করে আরও মামলা করা হবে।

এর আগে রবিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থানার বারিধারায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। অভিযানে পিয়াসার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি।

No description available.

এছাড়াও পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় মডেল পিয়াসাকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ/এসজেড