২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন: রাশিয়ান রাষ্ট্রদূত

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১০:৩০

মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ২৪ জন রাশিয়ান কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

অ্যানাটলি অ্যান্তোনভ জানান, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Russian and U.S. state flags fly near a factory in Vsevolozhsk, Leningrad Region, Russia March 27, 2019. REUTERS/Anton Vaganov/File Photo/File Photo

তিনি আরও জানান, সম্প্রতি ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠোর করেছে ওয়াশিংটন। এ কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই অন্য কেউ নতুন করে স্থলাভিষিক্ত হচ্ছেন না।

রয়টার্স বলছে, কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানাননি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

ইত্তেফাক/টিআর