মুন্সীগঞ্জে আগুনে ৪৬ পরিবার গৃহহারা

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৪:৫৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের একটি বস্তি পুড়ে গেছে। এতে ৪৬টি ঘর পুরে গিয়ে পরিবার গুলো গৃহহারা এখন। গতকাল মঙ্গলবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডে দরিদ্র পরিবারগুলো এখন নিঃস্ব প্রায়।

শ্রীনগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গ্রামবাসীর আধাঘণ্টা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস আরও আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জে কেমিকেল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন করির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্যের আওতায় আনা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, পরিবারগুলোকে খাদ্য সহায়তা ছাড়াও টিন দেয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ১০টি ঘর পুড়েছে। তবে এই ঘরগুলোতেই প্রায় ৪৬ পরিবার বসবাস করতো। ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা হবে। তবে ক্ষতিগ্রস্তদের দাবী ৫০ লাখ টাকা।

লৌহজং ওসি আলমগীর হোসাইনের ধারনা, ঘরের ভিতর থেকেই আগুন লাগার সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। এখানে বহিরাগত দিনমজুর-শ্রমিকেরা পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন।

ইত্তেফাক/এমআর