গলায় চিরকুট ঝুলিয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:১৬

ময়মনসিংহের গৌরীপুরে সুনীল চন্দ্র আচার্য (৫৫) নামে এক পল্লীচিকিৎসক গলায় চিরকুট ঝুলিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে। সে মৃত সুধীর চন্দ্র আচার্যের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ আগস্ট) ভোর ৪টায় নিহতের পরিবারের কাছ থেকে খবর পেয়ে ঘরের বারান্দায় লোহার এঙ্গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় একটি চিরকুট দেখতে পাওয়া যায়, সেখানে লিখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য স্ত্রী দায়ী’। 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তারপর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। 

ইত্তেফাক/এসজেড