প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে অস্ট্রেলিয়াকে আটকে রাখেন মেহেদি হাসান। দ্বিতীয় ওভারে এসেই বাংলাদেশকে সাফল্য দেন তিনি। তার বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যালেক্স ক্যারি। প্রথম টি-টোয়েন্টিতে অজিদের প্রথম আঘাত আনেন মেহেদি।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক।
এর প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় টাইগাররা। নাসুম আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১০৮ রানে আটকে দেওয়া সম্ভব হয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
ইত্তেফাক/ইউবি
