মোয়াসেস হেনরিকসকে বোল্ড করলেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ২৫ বলে ৩০ রান করেন হেনরিকস।
এর আগে মোস্তাফিজের স্লোয়ারে বোল্ড হয়ে ফিরে যানর জস ফিলিপে। ফিজের বল খেলতে চেয়েছিলেন লেগ সাইডে। কিন্তু ব্যাটে-বল এক করতে পারেননি। বল ভেঙে দেয় ফিলিপের লেগ স্ট্যাম্প। ১৪ বলে ১০ রান করেন ফিলিপে। ইনিংসের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে অস্ট্রেলিয়াকে আটকে রেখেছিলেন মেহেদি হাসান। দ্বিতীয় ওভারে এসেই বাংলাদেশকে সাফল্য দেন তিনি। তার বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যালেক্স ক্যারি।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক।
প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় টাইগাররা। নাসুম আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১০৮ রানে আটকে দেওয়া সম্ভব হয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ইত্তেফাক/ইউবি
