মাচুপিচু ধারণার চেয়েও প্রাচীন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:১৪

দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুর অন্তর্গত একটি প্রাচীন নগরী মাচুপিচু। যা দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার একটি উল্লেখযোগ্য শহর ছিল। এখন শুধুই ইনকা সভ্যতার ঐতিহ্য ও সংস্কৃতির বিচারে একটি পর্যটনকেন্দ্র মাত্র। পেরুর রাজধানী লিমা থেকে ৩৫৭ মাইল দক্ষিণ-পূর্বে ইনকাদের প্রাচীন এই রাজধানী কুচকো অবস্থিত। এই কুচকো থেকে ৫০ মাইল উত্তর-পশ্চিমে দুটি উচ্চ পর্বতশৃঙ্গের মধ্যবর্তী উচ্চ উপত্যাকায় এই শহরটি তৈরি করা হয়েছিলো।

সম্প্রতি রেডিওকার্বন প্রযুক্তি ব্যবহার করে একদল বিজ্ঞানী জানান, প্রাচীন এই নিদর্শনটি আরও অন্তত দুই দশকের পুরোনো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

File:Machu Picchu, Perú, 2015-07-30, DD 47.JPG - Wikimedia Commons

গবেষক দলের প্রধান ও ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক রিচার্ড বার্গার জানান, ইনকা সাম্রাজ্য নিয়ে স্প্যানিশ ঔপনিবেশিক আমলে করা তথ্য-উপাত্ত পুনরায় খতিয়ে দেখতে হবে।

তিনি আরও জানান, আধুনিক রেডিওকার্বন প্রযুক্তির সহায়তায় ইনকা সভ্যতার নিদর্শন নিয়ে নতুন কিছু তথ্য পেয়েছেন তারা। যার সঙ্গে ঐতিহাসিকদের তথ্যের কোনো মিল নেই। ঔপনিবেশিক শাসনামলে নথিভুক্ত তথ্যনির্ভর, প্রাথমিক এবং এসব রেকর্ড এখন সংশোধন আমাদের করা প্রয়োজন।

Machu Picchu - World History Encyclopedia

দীর্ঘদিন ধরে ইনকা সভ্যতার প্রাচীন নিদর্শন মাচুপিচুকে খ্রিষ্টপূর্ব ১৪৩৮ সালের নিদর্শন বলে ঘোষণা করেছিলেন ঐতিহাসিকেরা। ষোড়শ শতাব্দীতে স্প্যানিশরা এ অঞ্চল দখল করার ওপর ভিত্তি করে তারা এই অনুমান করেছিলেন।

ইত্তেফাক/টিআর