লক্ষ্মীপুরের রায়পুরে দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাঙ্গচিত্রের ছবি প্রকাশ করায় শুক্রবার (৬ আগস্ট) আমিরুল ইসলাম জনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জনি সোনাপুর ইউনিয়নের নূর মিয়া হাফেজ সাহেবের বাড়ির শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের শাহীন ভূঁইয়ার লিখিত অভিযোগের জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার দুপুরে জনিকে আটক করা হয়েছে।
ওসি আব্দুল জলিল বলেন, দু’শ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ব্যাঙ্গচিত্র করে তার ফেসবুক আইডিতে প্রকাশ করে। এ ঘটনায় শাহীন নামে এক যুবক লিখিত অভিযোগ করলে তাকে আটক করে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা করার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এসজেড
