নির্দেশ অমান্য করে করোনা টিকা না নিয়ে অফিসে আসায় ৩ কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে করোনা টিকা নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করা হয়েছিল আগেই।
সিএনএন-এক প্রেসিডেন্ট জেফ জুকের নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘গত সপ্তাহে আমরা জানতে পারি ওই তিন কর্মী টিকা না নিয়ে নির্দেশ অমান্য করে অফিসে এসেছেন। তাদের বরখাস্ত করা হয়েছে।’’
Jeff Zucker says in memo to staff that CNN has postponed the Sept. 7 return-to-office date & is now targeting mid-October. "This was not an easy decision, and there is much to consider. The bottom line is that, based on the information that is available today…"
— Oliver Darcy (@oliverdarcy) August 5, 2021
জুকেরের ওই বার্তা টুইটারে পোস্ট করেছেন সিএনএন-এর সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি। সেই সঙ্গে তিনি অন্য একটি নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, ‘জুকের কর্মীদের জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে কর্মীদের অফিসে কাজ শুরুর পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আজকের পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের লক্ষ্য, অক্টোবরের মাঝামাঝি থেকে অফিস শুরু করা। এটা সহজ সিদ্ধান্ত নয়। আমাদের অনেক কিছু বিবেচনার মধ্যে রাখতে হয়েছে’।
এদিকে সিএনএন জানিয়েছে, করোনা মহামারির মধ্যে অফিসে প্রবেশের জন্য টিকা গ্রহণের প্রমাণপত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক করা হতে পারে।
ইত্তেফাক/এএইচপি
