ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর শিবগঞ্জে ব্রিজের মেরামত শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৯:১৯

শিবগঞ্জে পাগলা নদীর ওপর বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ন শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েছে। ব্রিজের পাটাতন মেরামতের ব্যবস্থা গ্রহণ করেছেন উপজেলা এলজিডি বিভাগ। 
 
শুক্রবার (৬ আগস্ট) কালুপুর এ বেইলি ব্রিজ এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটির স্টিলের পাটাতনগুলো নির্দিষ্ট স্থান হতে সরে গেছে। নাট স্ক্রু সব ঢিলে হয়ে গেছে। কয়েকটি পাটাতন দেবে গেছে। তার মধ্যে এক সাইডের একটি পাটাতনের স্থানটি ফাঁকা আছে।  এ ব্যাপারে সংশ্লিষ্ট দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, পাটাতন খুলে নদীতে পড়েনি। গত বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিডি অফিসের নির্দেশে পাটাতনটি খুলে চাঁপাইনবাবঞ্জে পাঠানো হয়েছিল। আজ শুক্রবার আমি নিজে উপস্থিত থেকে ব্রিজের পাটাতন বসানোর কাজ করাচ্ছি। 

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ পাটাতন খুলে পড়ার সংবাদটি মিথ্যা বলে দাবি করে বলেন, শিবগঞ্জ বিইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত এটা আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। 

উল্লেখ্য মনাকষা-শিবগঞ্জ সড়কে প্রায় ৬টি ইউনিয়নের মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে শিবগঞ্জ উপজেলা প্রথম উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ও সাবেক আওয়ামীলীগ নেতা মরহুম ডা: মইন উদ্দিন আহম্মেদ মন্টু ডাক্তার ১৯৮৬ সালে এ ব্রিজটি নির্মাণের পরিকল্পনা করেন এবং ১৯৮৮ সালে নির্মাণ কাজ শেষ হয়। 

ইত্তেফাক/এসজেড