প্রেসিডেন্ট হত্যায় জাতিসংঘের তদন্ত দাবি হাইতির

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:৩৯

গত মাসে প্রেসিডেন্ট জোভনেল ময়েসকে হত্যায় জাতিসংঘের তদন্ত দাবি করেছে হাইতি। দেশটির সরকার হত্যার তদন্তের জন্য জাতিসংঘকে একটি কমিশন গঠনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার ডমিনিকান রিপাবলিকে হাইতির দূতাবাস এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গত ৩ আগস্ট হাইতির সরকার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি লিখে তদন্তের দাবি জানায়। একটি আন্তর্জাতিক কমিশনও গঠনের দাবি জানানো হয়েছে চিঠিতে। সন্দেহভাজনদের বিচারে একটি বিশেষ আদালতও গঠনের কথা বলা হয়েছে।

Haiti: Wife of assassinated President Jovenel Moise speaks out | Latin  America News | Al Jazeera

চিঠিতে স্বাক্ষর করেছেন হাইতির পররাষ্ট্রমন্ত্রী ক্লদ জোসেফ। তিনি বলেছেন, বাসভবনে ময়েসকে হত্যা একটি আন্তর্জাতিক অপরাধ। কারণ তাকে হত্যার পরিকল্পনা, অর্থের জোগানদাতা এবং হত্যাকাণ্ড বাস্তবায়নে আন্তর্জাতিক চক্র জড়িত। হাইতির নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক একটি সিকিউরিটি ফার্মের সঙ্গে সংশ্লিষ্ট কলম্বিয়ান সৈন্যদের আটক করেছে।

ইত্তেফাক/টিআর