নাভালনির সকল সংস্থাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলো রাশিয়া

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৮:০৫

কারারুদ্ধ ক্রেমলিন সমালোচক অ্যালেক্সই নাভালনির সংস্থাসমূহকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে রাশিয়া। দেশটির বিরোধীরা বলছে, সংসদীয় নির্বাচনের আগে কর্তৃপক্ষ বিরুদ্ধ মত দমনের চেষ্টা করছে রাশিয়া সরকার।
 
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, রাশিয়ার বিচার মন্ত্রণালয় শুক্রবার নাভালনির সাথে যুক্ত দুর্নীতি বিরোধী ফান্ডসহ তিনটি সংস্থার নাম নিষিদ্ধ ঘোষিত সংস্থাসমূহের তালিকায় প্রকাশ করে। নাভালনির আঞ্চলিক কার্যালয়সমূহ এবং ফাউন্ডেশন ফর প্রটেকশন অব সিটিজেন্স রাইটসর নিষিদ্ধ করা হয়েছে।

Alexei Navalny Poisoning Allegations: Putin Under Pressure | Time
 
দুর্নীত বিরোধী ফান্ড টুইটারে বলেছে, আমাদের নিষিদ্ধ সংগঠনের তালিকায় রাখা হয়েছে। কিন্তু তারাতো এর আগেও আমাদের লক্ষবার নিষিদ্ধ করেছে। 

নাভালনির সিনিয়র সহযোগিরা রাশিয়ার পরিবর্তনে এবং দুর্নীতি থেকে দেশটিকে মুক্ত করতে তাদের কাজ চালিয়ে চাওয়ার অঙ্গীকার করেছে। তারা সমর্থকদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে। 

এদিকে গত মাসে কারাগারে থাকা নাভালনি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে এবং ক্ষমতাসীন দলের সদস্যদের ভোটের মাধ্যমে ক্ষমতাহীন করে শাস্তি দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এএইচপি