বার্সেলোনায় থাকার জন্য এ বছর সব চেষ্টাই করেছেন বলে জানিয়েছেন লিওনেল মেসি। কিন্তু লা লিগার নিয়মের কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই বাস্তবতা মেনে চলে যেতে হচ্ছে বলে জানান তিনি।
আজ রবিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন মেসি। সেখানেই তিনি এসব কথা বলেন।
লিওনেল মেসি বলেন, বার্সেলোনা আমার বাড়ি। আমার স্ত্রী এবং তিন সন্তান কাতালান ও আর্জেন্টাইন। তারা এই শহরটিতে থাকতে চেয়েছিল। কিন্তু এখন বাস্তবতা মেনে নিতে হবে। নতুন স্থানে ও ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবুও মানিয়ে নিতে হবে।
এ সময় তিনি বার্সেলোনা সতীর্থ, ক্লাব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এখানে থাকাকালীন বিস্ময়কর সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং অনেক সুন্দর জিনিস পেয়েছি। সবকিছুর জন্য সবার প্রতি সত্যিই কৃতজ্ঞ।
ইত্তেফাক/টিএ
