নেইমার-ডি মারিয়া বলেছিল পিএসজিতে চলে এসো: মেসি

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৭:০১

সপ্তাহখানেক আগে স্পেনের ইজবিতে অবকাশ যাপন করে এসেছেন লিওনেল মেসি, নেইমার, ডি মারিয়া, পারদেসসহ পিএসজি ও বার্সেলোনার একাধিক ফুটবলার। সেখানে একসঙ্গে আড্ডাও দিয়েছেন তারা। পরে সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন নেইমার।

মেসির বার্সেলোনা ছাড়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে সেই ছবিটি বেশ আলোচনার জন্ম দিচ্ছে। অনেকে বলছেন, ওই ছবি তোলার সময় নেইমার জানতেন যে, মেসি পিএসজিতে যাচ্ছেন। কারণ, ছবিটিতে মেসি ছাড়া বাকিরা সবাই পিএসজির খেলোয়াড়।

No description available.

আজ রবিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন মেসি। সেখানে তাকে ছবিটির প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, তারা (পিএসজির বন্ধুরা) তখন শহরটিতে অবস্থান করছিল। নেই (নেইমার) ফোন করে বলে দেখা করতে চায়। এরপরই একসাথ হওয়া ও আড্ডা দেওয়া। ছবিটি তোলা হয় এ কারণেই। তবে তখন বার্সেলোনা ছাড়ার কোনো চিন্তা আমার ছিল না।

অবশ্য, তারা আমাকে বলেছিল যে, পিএসজিতে চলে আসতে। আমি সেটিকে জোকস হিসেবেই নিয়েছি। আমার ধারণা, তারাও জোকস হিসেবে বলেছে। জানান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

ইত্তেফাক/টিএ