জাপানে পাওয়া গেলো করোনার ল্যামডা ভ্যারিয়েন্ট

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০১:২৩

প্রথমবারের মতো জাপানে ধরা পড়লো করোনাভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট। এর আগে এটি পেরুতে শনাক্ত হয়। জাপান স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩০ বছরের একজন নারীর ল্যামডা ভ্যারিয়েন্টে শনাক্ত করা হয়েছে। গত ২০ জুলাই পেরু থেকে জাপানের হানেদা বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে সে সময় তার শরীরে করোনার কোনো উপসর্গের উপস্থিতি ছিলো না।

Japan confirms first case of lambda variant infection | The Japan Times

জাপানের সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে, কোভিডের ‘ল্যামডা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই নারী।

তাদের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের দিকে করোনার এই ধরন প্রথম পেরুতে শনাক্ত হয়। পরে এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে।

এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা বিশ্ব। বিশেষ করে এশিয়ার দেশগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এই ভ্যারিয়েন্টের জন্য। থাইল্যান্ডেও ছড়িয়েছে ডেল্টা। চরম খারাপ পরিস্থিতিতে পড়েছে দেশটি।

ইত্তেফাক/টিআর