বুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৩:২১

বুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে। করোনার কারণে বর্তমানে হাইকোর্টের ১২টি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চলছে।

১১ আগস্ট থেকে সরকারঘোষিত লকডাউন শিথিল হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ পরিচালনার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ১১ আগস্ট বুধবার থেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্ত জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

ইত্তেফাক/এমআর