রিয়াল সভাপতির পরিকল্পনাতেই মেসিকে ছেড়ে দিয়েছে বার্সা!

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৬:৫৭

লিওনেল মেসি ও বার্সেলোনা এখন আর এক শব্দ নয়। দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ হয়েছে তাদের মধ্যে। ক্লাবটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে সেই ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়কও। জানিয়েছেন, তিনি বার্সেলোনার সঙ্গে আর থাকছেন না। এরপরই ক্লাবটি থেকে পদত্যাগ করেছেন এক বোর্ড কর্মকর্তা।

এস্পাই বার্সা কমিশনের সদস্য জমে ইয়োপিস তার দায়িত্ব থেকে পদত্যাগ করার পর অভিযোগ করেছেন, প্রতিপক্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনাতেই মেসিকে ছেড়ে দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মেসি

অথচ বার্সার সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউর পদত্যাগের পর অনুষ্ঠিত নির্বাচনে হোয়ান লাপোর্তার বিজয়ের পথে মূল অঙ্গীকার ছিল মেসিকে যেকোনোভাবেই হোক বার্সেলোনায় ধরে রাখবেন। ক্লাবের অন্য সদস্য তাকে এ কারণেই ভোট দিয়েছেন। কিন্তু এখন মেসিকে ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি মূলত নিজের অঙ্গীকার ভঙ্গ করলেন।

অবশ্য, সাদাচোখে দেখলে মনে হবে মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে বার্সেলোনার বর্তমান বোর্ডের কোনো দোষ নেই। তারা নিজেদের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে সব রকমের চেষ্টাই করেছেন। অন্য খেলোয়াড় বিক্রি, ধারে পাঠানো ও সবশেষে মেসিকে বুঝিয়ে তার বেতন পর্যন্ত অর্ধেকে নামিয়ে আনা হয়। তবুও লা লিগার বেঁধে দেওয়া বেতনকাঠামোর কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন সম্ভব হয়নি।

No description available.

অভিযোগ রয়েছে, বার্তোমেউ ও তার বোর্ড দলবদলের বাজারে একের পর এক বাজে বিনিয়োগ করে ক্লাবের এমন দশা করেছেন। এ ঘটনায় লাপোর্তারও দোষ দেখছেন জমে ইয়োপিস। যার কারণে মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা।

নাভারা বিশ্ববিদ্যালয়ের আইইএসই ব্যবসা শিক্ষা অনুষদের প্রফেসর ইয়োপিস এক খোলা চিঠিতে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। বলেছেন, মেসিকে চলে যেতে দিয়ে মূলত রিয়াল সভাপতিকেই সহযোগিতা করেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। পেরেজের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তিনি।

ইত্তেফাক/টিএ