বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন লিওনেল মেসি। তার পরবর্তী গন্তব্য হিসেবে পিএসজির নামই বেশি আলোচিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত রবিবার (৮ আগস্ট) তিনি প্যারিস জয়ান্টদের কাছ থেকে চুক্তির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে পেয়েছেন। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্কাই স্পোর্টসের সাংবাদিক ও ফুটবলারদের ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানান, আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছানোর জন্য এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে পিএসজি ও লিওনেল মেসি। কিছু বিষয় এখনো বাকি রয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করে মেসির সঙ্গে চুক্তি করতে চাচ্ছে প্যারিসের ক্লাবটি।
Leo Messi. Negotiations ongoing with Paris Saint-Germain to reach the agreement, some details/clauses still to be sorted. PSG are pushing as they want to complete Messi deal as soon as possible. ???????????? #Messi
— Fabrizio Romano (@FabrizioRomano) August 10, 2021
There’s currently no confirmation from all parties about Barça new bid. pic.twitter.com/YFagUVntJA
অপর এক টুইট বার্তায় তিনি আরও জানান, মেসির সঙ্গে শিগগিরই চুক্তি করার ব্যাপারে পিএসজি পুরোপুরি আত্মবিশ্বাসী। চুক্তি সম্পন্ন হলেই আর্জেন্টাইন অধিনায়ক প্যারিসে উড়াল দেবেন।
‘Patience’. PSG totally confident and optimistic to sign Leo Messi soon. He’ll fly to Paris once the agreement will be completed in every detail. It’s an important contract officially received 48h ago - ‘normal’ timing. ???????????????? #Messi
— Fabrizio Romano (@FabrizioRomano) August 10, 2021
There’s currently no new bid from Barcelona. ????
ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে এক জার্সিতে আবারও খেলতে চান বলে বিভিন্ন সময় সরাসরিই জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ও পিএসজি তারকা নেইমার। সে জন্য নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় সেটা আর হয়ে উঠেনি। তবে এখন তার সেই আশা পূরণ হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও ফুটবলের দুই মহাতারকাকে একসঙ্গে খেলতে দেখা যাবে।
কয়েকদিন আগেই ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন নেইমার। সেখানে পিএসজি সতীর্থ ডি মারিয়া, পারেদেসের সঙ্গে মেসিকেও দেখা গেছে। তাছাড়া বার্সার আনুষ্ঠানিক ঘোষণার পর টিএনটি স্পোর্টস নামে ইন্সটা অ্যাকাউন্ট একটি ছবি পোস্ট করে। সেখানে পিএসজির ১০ নম্বর জার্সি পরিহিতি মেসির সঙ্গে কোলাকুলি করছেন নেইমার। আর সেই পোস্টে লাইক দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ইত্তেফাক/টিএ
