আফগানিস্তান থেকে দফায় দফায় সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন অংশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তালিবানরা। ইতোমধ্যে আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা।
যার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন দেশটির ক্রিকেটার রশিদ খান। তিনি টুইট বলেন, 'বিশ্বের প্রিয় নেতারা। আফগানিস্তানে তুমুল অশান্তি বিরাজমান। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরা মারা যাচ্ছে। ঘরবাড়ি, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। দয়াকরে আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।'
Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021
Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan????????.
We want peace.????
সোমবার (৯ আগস্ট) বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের রাজধানী আইবাকের নিয়ন্ত্রণ নেয়। আইবাকের আইনপ্রণেতা জিয়াউদ্দিন জিয়া বলেন, ‘এই মূহুর্তে পুলিশ সদরদপ্তর ও প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ড নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আফগান বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে তালেবান।
এদিকে নিজ নাগরিকদের প্রত্যাহারের জন্য উত্তর আফগানিস্তানে একটি সামরিক বিমান পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (১০ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে করে ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে নয়াদিল্লি। আফগান নিরাপত্তা বাহিনী এবং অগ্রসরমান তালেবানদের মধ্যে লড়াই চলতে থাকায় আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ থেকে নিজ নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে ভারত।
ইত্তেফাক/এএইচপি
