নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৬:০৪

কুমিল্লার নাঙ্গলকোটে নাঙ্গলকোট-লাকসাম সড়কের মক্রবপুর শীলবাড়ি সংলগ্ন স্থানে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষার্থী মারুফ বিন মাহবুব রাফি (১৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত রাফি উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ শাহাজাহান সাজুর প্রথম সন্তান। রাফি কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে স্কুল শিক্ষার্থী মারুফ বিন মাহবুব রাফি মোটরসাইকেলে করে নাঙ্গলকোট পৌর বাজার থেকে নাঙ্গলকোট-লাকসাম সড়ক দিয়ে স্থানীয় মক্রবপুর বাজারে যাচ্ছিলেন। এসময় তাকে বহনকারী মোটরসাইকেলটি মক্রবপুর শীলবাড়ির নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় রাফিকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/এসজেড