পাবনায় অপহরণ ও ধর্ষণ মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃতরা পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের আক্কাস আলী সরদার (৪৭) ও তার ছেলে আশরাফুল আলম (২২)। তাদের বিরুদ্ধে গত বুধবার আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।
ঘটনার বিবরণে জানা যায়, নবম শ্রেণির এক ছাত্রীকে গ্রেফতারকৃত আশরাফুল আলম বিভিন্ন সময়ে উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত। গত ৩ আগস্ট সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে একাধিকবার জোর করে ধর্ষণ করে।
এই ঘটনা অন্য কাউকে বললে সে ও তার পরিবারের বড় ধরণের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় গত ১১ আগস্ট বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে আটঘরিয়া মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির সহয়তায় পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে র্যাবের একটি দল পয়দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।
ইত্তেফাক/এসজেড
