মাস্ক ব্যবহার তুলে নিলো ডেনমার্ক

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:৫০

করোনাভাইরাসের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু মোট জনসংখ্যার অধিকাংশই ভাইরাসটির টিকা নেওয়ায় বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ শিথিল করেছে ডেনমার্ক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ডেনমার্কের পরিবহনমন্ত্রী বেনি এঙ্গেলব্রেশট আজ শুক্রবার এক বিবৃতিতে এ সম্পর্কে বলেন, ‘দেশের মোট জনসংখ্যার বড় অংশকেই টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে। তি আমরা এখন জনসমাগম পূর্ণ স্থান ও গণপরিবহনে মাস্ক পরাকে বিদায় জানাতে পারি।’

Denmark to make face masks compulsory on public transport | Reuters

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ডেনমার্কে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ২৯ হাজার ১০ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৫৮ জনের। এর মধ্যে আজ শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার জন এবং মারা গেছেন ৩ জন।

তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ডেনমার্কের মোট জনসংখ্যার ৬০ শতাংশ করোনা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন।

বিবৃতিতে সংস্থার উপপরিচালক হেলেন বিলস্টেড প্রোবস্ট বলেন, ‘দেশে করোনা মাহামারি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। যার কারণে স্বাভাবিক জীবনে প্রবেশ করে যতখানি স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলা সম্ভব, ততখানি মেনে চলতে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে।’

এনডিটিভি জানায়, দৈনন্দিন জীবনে মাস্ক পরা শিথিল করলেও বিমানবন্দর এলাকা ও আন্তর্জাতিক ফ্লাইটে মাস্ক পরা এখনও বাধ্যতামূলক রেখেছে দেশটির সরকার।

ইত্তেফাক/টিআর