‘ল্যাব-লিক’ তত্ত্ব বাদ দিতে চীনা কর্মকর্তাদের চাপ ছিল: ডব্লিউএইচও বিশেষজ্ঞ 

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১২:২৫

করোনাভাইরাসের উৎপত্তি সম্পর্কে একটি বিতর্কিত যৌথ তদন্তের নেতৃত্ব দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ পিটার এমবার্ক একটি প্রামাণ্যচিত্রে বলেছেন, চীনা সহকর্মীরা তাদের অনুসন্ধানকে প্রভাবিত করেছিল।

ডেনমার্ক টেলিভিশনে সম্প্রচারিত এই ডকুমেন্টারিতে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, দলটির চীনা গবেষকরা তদন্তের প্রতিবেদনে উহানের একটি গবেষণাগারের সঙ্গে মহামারির উৎসকে যুক্ত করার বিরুদ্ধে গিয়েছিলেন। আমরা এটিকে অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছি, কারণ ভাইরাসের উৎপত্তি কোথায় হয়েছিল তা সমগ্র ইস্যুর অংশ ছিল।

এই বছরের শুরুর দিকে প্রকাশিত  রিপোর্টে, ডব্লিউএইচও-চীন দল বলেছিল, ভাইরাসটি উহানের ভাইরোলজি ল্যাব থেকে ছড়িয়েছে তা ‘খুব অসম্ভব’। গবেষকদের যৌথ দল বলেছিল, তারা এই বিষয়ে আরও তদন্তের সুপারিশ করবে না।

এমবার্ক ডেনিশ সাংবাদিকদের বলেন, ল্যাব-লিক তত্ত্বকে আদৌ রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে  আলোচনা মিশন সমাপ্তির ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত চলেছে।

ইত্তেফাক/এসএ