বিএনপি নেত্রীর ৬ জন্মদিন বড় তামাশা: কাদের

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:৪৪

বিএনপি যাকে দেশনেত্রী বলেন তার জন্মদিন ছয়টি, এর চেয়েও বড় তামাশা আর কিছু নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। 

তিনি বিএনপি মহাসচিবের কাছে জানতে চান, আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন কিন্তু বেগম খালেদা জিয়ার ভূয়া জন্মদিনের কর্মসূচিতো রয়েই গেলো? এর শেষ কোথায়? 

এ সময় পরাজিত ও প্রতিক্রিয়াশীল চক্রের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এতো রক্তঘাতের পরেও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায় ৭৫'র ১৫ ই আগস্ট। 

ওবায়দুল কাদের: আওয়ামী লীগ নেতা 'সম্পূর্ণভাবে চেতনা ফিরে পেয়েছেন' - BBC  News বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মো. শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিএমএ'র সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়াও বিএসএমএমইউতে বক্তব্য রাখেন স্বাশিপের সভাপতি ডাক্তার ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা।

ইত্তেফাক/জেডএইচডি