‘পাকিস্তানের সন্ত্রাস ও জঙ্গিবাদে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান’

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৭:৪৭

পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাস, জঙ্গিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। 

শনিবার (১৪ আগস্ট) সকালে গুলশানে পাকিস্তানের হাইকমিশনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়।

পাকিস্তানের অব্যাহত সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক বাসুদেব ধর, নির্মল রোজারিও, ইসহাক খান, মতিলাল রায় ও মোহাম্মদ শফিকুল ইসলাম। এদিন দেশের বিভিন্ন স্থানে একইভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

No description available.

সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তান একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় ষড়যন্ত্রের জাল বিস্তার করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এই পরিকল্পনারই অংশ। এখন আফগানিস্তানে জঙ্গিদের মদদ দিচ্ছে, কাশ্মীর পরিস্থিতি অশান্ত করতে উস্কানি দিচ্ছে। গোটা উপমহাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা পাকিস্তানের লক্ষ্য। 

 

ইত্তেফাক/ইউবি