হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৪:২১

হাঙ্গেরিতে স্থানীয় সময় রবিবার (১৫ আগস্ট) ভোরে বুদাপেস্ট যাওয়ার পথে এম৭ মোটরওয়েতে বুদাপেস্টগামী একটি বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্ত্যত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, হাঙ্গেরির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এমটিআই জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির হাঙ্গেরির লাইসেন্স রয়েছে এবং ঘটনার সময় বাসটিতে ৫০ জনেরও বেশি সংখ্যক যাত্রী ছিলেন। বাসটি একটি ওভারপাস পিলারে সজোরে ধাক্কা দেয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। 

First responders work at the crash site, after a bus rolled over on the M7 motorway, killing at least eight people, in the early hours of Sunday near Szabadbattyan, Hungary August 15, 2021. Zoltan Mihadak/Pool via REUTERS

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাজধানী বুদাপেস্ট থেকে ৭০ কিলোমিটার দূরে। রবিবার ভোরে হাইওয়েতে চলার সময় অজানা কারণে বাসটি কয়েকবার ঘুরে উল্টে যায়।

ইত্তেফাক/এএইচপি