জিয়াউর রহমান স্বাধীনতা ও আইনের শাসনে বিশ্বাস করতো না: আইনমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৬:৩৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খুনি জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর হত্যার সাথেই জড়িত ছিল তা নয়। সে বাংলাদেশের স্বাধীনতা ও আইনের শাসনেও বিশ্বাস করতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে চাকরি দিয়ে জিয়াউর রহমান সেটা বুঝিয়ে দিয়েছেন। 

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের ভার্চুয়ালি আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তারা আবার পাকিস্তান ফিরিয়ে আনতেই বঙ্গবন্ধুকে খুন করেছে। আমরা বড় হয়েছি বঙ্গবন্ধুর আদর্শে। কিন্তু যারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছিল তারা চেয়ে ছিল বঙ্গবন্ধুর রক্ত মুছে দিলেই বাংলাদেশের মানুষকে পাকিস্তানের পথে ফিরিয়ে নিতে পারবে।  শেখ হাসিনা সরকারের অঙ্গিকার বঙ্গবন্ধুসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। 


  
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম