যারা কাবুল ছাড়তে চায় তারা নির্বিঘ্নে যেতে পারবে: তালেবান

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৭:১৭

যারা শহর ছেড়ে যেতে চায় তাদের নিরাপদে ও নির্বিঘ্নে শহর ত্যাগ করতে দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান। রাজধানী কাবুলের অনেক লোক গাড়িতে করে শহর থেকে পালানোর চেষ্টা করছেন, এবং এ জন্য শহরের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শহরের বহু দোকান, সরকারি অফিস ও বাজার বন্ধ। এসব জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, তালেবান তাদের যোদ্ধাদের কাবুলে সহিংসতা পরিহারের নির্দেশ দিয়েছে। দোহায় একজন তালেবান নেতার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স সংবাদ সংস্থা। বার্তাসংস্থাটি এর আগে জানায়, কাবুলে কেউ কেউ তাদের গাড়ি রাস্তায় ফেলে রেখে পায়ে হেঁটে বিমানবন্দরে যাচ্ছে।

কোথাও কোথাও সেনাবাহিনী ও পুলিশ তাদের ডিউটি পোস্ট ছেড়ে চলে যাচ্ছে। কাবুলের কোথাও কোথাও বিক্ষিপ্ত গুলির শব্দ পাওয়া গেছে তবে তা কোথা থেকে আসছে তা জানা যায়নি।

ইত্তেফাক/এসএ