পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকালে সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি (জেপি) এবং তার অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় ওভারব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো.মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী কমিশনার ভূমি মো.তৌহিদুল ইসলাম,অফিসার্স ইন চার্জ(ওসি) মো.মাসুমুর রহমান বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়, বীর মুক্তিযোদ্ধা এবং ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার সহ সরকারি,বেসরকারি কর্মকর্তা ,বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় পার্টি -জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্দেশে স্থানীয় সরকারের কর্মসূচিতে অংশগ্রহণের পরে পৃথক ভাবে বিনম্র শ্রদ্ধায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি -জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে ওভারব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক সভায় মিলিত হন। পরে বাদ জোহর ভাণ্ডারিয়া বাজার বড় মসজিদ খ্যাত জামে মসজিদে ’৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখ ফজিলাতুননেসা মুজিবসহ ঐদিন সকল নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐ মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া আল ফরিদি। এসময় জাতীয় পার্টি -জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দোয়ায় শরিক হন জেপির কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মো.খলিলুর রহমান খলিল, ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মশিউর রহমান মৃধা, সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান টুলু,যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন অরিফ জোমাদ্দার,স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা আহবায়ক মো. মনির সরদার,ছাত্রসমাজের আহবায়ক সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন। জাতীয় পার্টি -জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার বড় এতিম শিশু নিবাস খ্যাত ধাওয়া রহমানিয়া বড় মিয়া বাড়ি এতিমখান ও লিল্লাহ বোর্ডিংএ দোয়া মোনাজাত শেষে কয়েকশত এতিম নিবাসীদের মধ্যে দুপুরে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
অন্যদিকে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন এর নির্দেশে ঐ কলেজ এবং সংলগ্ন মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক ভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে সকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপির উপজেলা আহবায়ক ও সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন,কলেজের প্রভাষক মো.গিয়াস উদ্দিন বাবুল,বিশ্বাস সাইদুর রহমান,কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মহসিন মিয়া শাহীন,আব্দুস সালাম খোন্দকার প্রমুখ। দোয়া মোনজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওলানা আমিন খান।
দুপুরে পৃথক ভাবে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,শিক্ষক আবুয়াল হোসেন,প্রবীর কুমার হাওলাদার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইউনুস আলী।
এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে বাদ জোহর পৌর সভার উত্তরপূর্ব ভাণ্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে ‘৭৫ এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুননেসা মুজিবসহ ঐদিন সকল নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম কারী নুরমোহাম্মদ।
এছাড়া বিকালে জাতীয় যুবসংহতি ও ছাত্রসমাজের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড জেপির পৌর কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জহির উদ্দিন। সভাপতিত্ব করেন যুবসংহতির উপজেলা আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মো.মামুনুর রশিদ সরদার।
এছাড়াও উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্যপষিদের উদ্যোগে ভাণ্ডারিয়া মদন মোহন জুডির মন্দির ও শ্রী গুরুসংঘ মন্দিরে বিশেষ প্রার্থনা করা।
ইত্তেফাক/এসআই
