বিমানবন্দর থানা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:১৯

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে  বিমানবন্দর থানা আওয়ামী লীগ। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। 

রবিবার (১৫ আগস্ট) সভায় বিমানবন্দর রেল স্টেশনের পাশে খোলা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।

সভায় বিমানবন্দর থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান আলী মণ্ডল।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি  নাজিম উদ্দিন আহমেদ  ও মহানগর উত্তরের পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন।

ইত্তেফাক/এসআই